বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় ছাদখোলা বাসে প্রথমবার ছেলেদের ফুটবল দল
logo

ছাদখোলা বাসে প্রথমবার ছেলেদের ফুটবল দল

বাংলাদেশ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালে টাইব্রেকারে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা উঁচিয়ে ধরেছে বাংলার লাল-সবুজের প্রতিনিধিরা। শিরোপা নিয়ে আজ শনিবার (৪ এপ্রিল) দেশে ফিরেছেন তারা।

ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাত ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। সেখানে ছাদখোলা বাস প্রস্তুত ছিল তাদের জন্য।

সাফজয়ী এই ফুটবলারদের সংবর্ধনা জানানোর জন্য প্রস্তুত করা হয়েছে হাতিরঝিলের এম্ফিথিয়েটার। ছাদখোলা বাসে চড়েই হাতিরঝিলের এম্ফিথিয়েটারে যাচ্ছেন রোনান সুলিভান-মানিক মিয়ারা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গত আসরেও শিরোপা জিতেছিল বাংলাদেশ। তবে সেবার তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়নি।

যদিও ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার রীতি বাংলাদেশে এখন অনেকটাই পুরোনো। এর আগে নারী ফুটবল দলকে একাধিকবার ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে। তবে, ছেলেদের দল এবারই প্রথম ছাদখোলা বাসের সংবর্ধনা পেল।

বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের যাবে ফুটবলারদের বহনকারী বাসটি। সেখানে তাদের জন্য আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।

এর আগে বিমানবন্দরে নিজে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে স্বাগত জানান তিনি।

এই সময় ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি বাফুফে ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীসহ আরও অনেকে ছিলেন।

খুঁজুন