বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ
logo

চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে পল্লবী থানা পুলিশ

তানভীর খান (স্টাফ রিপোর্টার,ঢাকা):- রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চায়নিজ রাইফেলের ৩০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৫) পল্লবী থানাধীন বাউনিয়া বেড়িবাধ রোডের একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে এসব গুলি উদ্ধার করা হয়। 

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পল্লবী থানাধীন মিরপুর- ১১ নম্বরের ই-ব্লকের বাউনিয়া বেড়িবাধ রোডের একটি ১৪ তলা ভবনের পার্শ্বে নির্মাণাধীন পল্লবী টাওয়ারের টিনের বেড়ার পার্শ্বে বালুর স্তুপের ওপর বিপুল সংখ্যক চায়নিজ রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এমন সংবাদের ভিত্তিতে রাত ১১:১৫ ঘটিকায় সেখান থেকে ৩০০ রাউন্ড চায়নিজ রাইফেলের গুলি উদ্ধার করে থানা পুলিশ।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন