৫০ হাজার ভোটে না আগামী নির্বাচনে চার লাখ ভোটে জিততে চাই বলে মন্তব্য করেন রাজশাহী -১( তানোর গোদাগাড়ী) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন।
তিনি শনিবার শেষ বিকেলের দিকে তানোর গোল্লাপাড়া মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্তব্য করেন। তিনি আরো বলেন, তানোর গোদাগাড়ী তে ৪ লাখ ৬২ হাজার ভোটার রয়েছে। তার মধ্যে ২ লাখ ৩২ হাজার মহিলা ভোটার রয়েছে।
নির্বাচনী ট্রেন চলছে। এট্রেন থামার না। আমি ধানের শীষের মনোনয়ন পেয়ে গেছে। কারন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সম্প্রতি আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন আপনি মাঠ করেন বাকি দায়িত্ব আমার। এর চেয়ে আর কি আশ্বাস হতে পারে।
সুতরাং আগামীতে আমিই ধানের শীষের প্রার্থী এটা বুঝে নিতে হবে। এসময় নেতাকর্মীরা স্লোগান দেন এই মুহুর্তে খবর এল শরিফ উদ্দিন ধানের শীষ পেল। স্লোগান শেষ হলে শরিফ উদ্দিন পুনরায় বক্তব্যে বলেন, আমার ভাই এই আসনের উন্নয়নের রুপকার প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক ডান চোখে তানোর ও বাম চোখে গোদাগাড়ী কে দেখতেন। তিনি যে পরিমান উন্নয়ন করেছেন তা কল্পনা তীত।
আমি যদি নির্বাচিত হতে পারে তাহলে তার অসমাপ্ত কাজগুলো করতে চায়। আপনারা মহিলা ও আদিবাসী ভোটার আছে তাদের কে বোঝাতে হবে এসব কারনে ধানের শীষে ভোট দিতে হবে। তিনি ফ্যাসিস্ট স্বৈরাচার পালিয়ে যাওয়া আ"লীগের সমালোচনা করে বলেন তারাতো আর নেই। মাঠে আমরা আছি ও আরেক অপজিট রয়েছে। তারা কিন্তু থেমে নেই। শনিবার বিকেলের দিকে রাস্ট্র মেরামতের ৩১ দফা পর্যালোচনা ও নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও তানোর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলী, বাঁধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা কামরুজ্জামান হেনা, উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মুর্তজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সি, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি এমএ মালেক মন্ডল, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ কবির, কামারগাঁ ইউপি বিএনপির একাংশের সাধারণ সম্পাদক ডায়মন্ড, কৃষক দলের সূবেক পৌর আহবায়ক আনারুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে মফিজ বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোটের মাঠে আছেন তারা ঘরে ঢুকে যান, নচেৎ আমাদের সাথে আসুন। বক্তরা জোর দিয়ে বলেন, তানোরের বিএনপি তে যে বিভেদ তৈরি হয়েছে তা দূর করতে হবে। যে কোন মূল্যের বিনিময়ে বিভেদ দূর না হলে অপর পক্ষরা সুযোগ নিবেন।
মাগরিব নামাজের আগে গোল্লাপাড়া বাজারস্থ দলীয় কার্যালয় শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল। এর আগে হক ফাউন্ডেশনের আয়োজনে মাদারিপুর আইডিয়াল কলেজে বধির প্রতিবন্ধীদের সাথে মতবিনিময়, আড্ডা ও উপহার সামগ্রী বিতরণ করেন মেজর জেনারেল।
প্রসঙ্গত, গত ৫ আগষ্ট মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তানোরে সকালের দিকে সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের নেতৃত্বে বিশাল র্যালী ও থানা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। সেই র্যালী ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন। একই দিন বিকেলের দিকে গোল্লাপাড়া বাজারস্থ হাটের জায়গা দখল করে নির্মিত দলীয় কার্যালয়ের সামনে ছাত্র দলের সাবেক আহবায়ক ও জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রশিদের নেতৃত্বে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন। গত ৮ আগষ্ট উপজেলা ও তানোর এবং মুন্ডুমালা পৌরসভা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে উপজেলা বিএনপির সদস্য সচিব শামসুল ইসলাম ও পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা এব উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকের নেতৃত্বে বৃষ্টির মধ্যে বিশাল র্যালী ও থানা মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালী ও সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মনোনয়ন প্রত্যাশী জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বিশিষ্ট শিল্পপতি এডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
গত ১৫ আগষ্ট বিএনপির চেয়ারপার্সন বেগম জিয়ার ৮১ তম জন্মবার্ষিকী পালন করা হয় পৃথক পৃথক ভাবে। কয়েক ভাবে বিভক্ত হয়ে বিএনপির কার্যক্রম পরিচালনা হয়ে আসছে।
-খবরপ্রতিদিন/ সি.ব