বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চাঁদপুরে সড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ
logo

চাঁদপুরে সড়কের পাশে অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুরের মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে গড়ে ওঠা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী। 

মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করে সদর ও মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগ এবং জেলা পরিষদ।

অভিযানে জেলা পরিষদ ও সড়ক ও জনপদের জায়গায় গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো ভেঙে ফেলা হয়। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরাও অভিযানে অংশগ্রহণ করেন। 

এদিকে অভিযানের খবর পেয়ে আগ থেকেই ব্যবসায়ীরা মালামাল ও দোকান সরিয়ে নেন। উচ্ছেদ অভিযানে কর্মহীন হয়ে পড়া ব্যবসায়ীরা পুনর্বাসনের দাবি জানান। 

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত জানান, মুন্সিরহাট বাজার এলাকায় সড়কের পাশে এবং খালের উপর দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ছিল। এসব উচ্ছেদ করতে তাদের আগে থেকে নোটিশ করা হয়েছে। উচ্ছেদকৃত স্থানে পুনরায় কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে প্রায় অর্ধশত স্থাপনা উচ্ছেদ করা হয়েছ। পর্যায়ক্রমে আরো উচ্ছেদ করা হবে।

চাঁদপুরের জেলা পরিষদ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন, সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন