বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশু মৃত্যু
logo

চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশু মৃত্যু

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর থেকে:- চাঁদপুরে পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেন। পুকুরে ডুবে মৃত্যু হওয়া তিন শিশু হলোঃ চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রামদাসদীর মাইমুনা (৩), সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও এলাকার জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের পরিবার বলেন, ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ করে তাদের খোঁজ মিলছে না। পরে পুকুরে ভেসে উঠতে দেখা যায়। পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল।

মিরােজের পরিবার বলেন, সকালে বাড়ীতে খেলাধুলা করতে গিয়ে পরিবারের অগোচরে পুকুরে ডুবে যায়। পরে খোঁজাখুজির এক পর্যায়ে পানিতে ভেসে উঠলে হাসপাতালে নেয়া হয়।

চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাসের আবুল হাসান বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে মারা যাওয়া তিনজন শিশুকেই মৃত আনা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন