বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞায় নদীতে প্রশাসনের টহল চলছে
logo

চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞায় নদীতে প্রশাসনের টহল চলছে

চৌধুরী ইয়াসিন ইকরাম, চাঁদপুর থেকে:- চাঁদপুরে জাটকাসহ সকল মাছ ধরার নিষেধাজ্ঞায় পদ্মা-মেঘনার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচরের চরভৈরবীর ৭০ কিলোমিটার এলাকা জুড়ে নদীতে চলছে শুনশান নিরবতা। তবে এমনটি অব্যাহত দেখতে প্রশাসনিক টহল চলমান রয়েছে।

১ মার্চ শনিবার সকাল থেকেই জেলা টাস্কফোর্সের মাধ্যমে নৌ পুলিশ, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও প্রশাসনিক কর্মকর্তার নদী চষছেন। যা চলবে আগামী আগামী এপ্রিলের শেষ দিন পর্যন্ত।

এ বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ ইমতিয়াজ আহম্মেদ।

তিনি বলেন, আমরা সকাল থেকেই নদীতে নেমে পড়েছি। তবে এখন পর্যন্ত কোন জেলে বা নৌকা চোখে পড়েনি। আমরা জেলে পাড়াগুলোতে আগে থেকেই মাছ ধরার নিষেধাজ্ঞা কালীন সময়ে নদীতে না নামতে সতর্ক করেছি এবং এখনো করছি। আশা করছি জেলে ভাইরা সচেতন হয়েছে এবং নদীর এই শুনশান নিরবতা এপ্রিলের শেষ দিন পর্যন্ত বজায় রাখবেন।

এসময় নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম,চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ ইকবালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন