পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে।
আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান। সফল স্প্ল্যাশডাউনের মাধ্যমে ১০ দিনের এই চন্দ্রাভিযানের সমাপ্তি ঘটে।
মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান অবতরণের পর জানান, ‘এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি এবং চারজনই সম্পূর্ণ সুস্থ।’ তার এই বক্তব্যে নভোচারীদের নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিত হয়।
নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল জানান, অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের ক্যাপসুল থেকে উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’-তে নেওয়া হবে।
উদ্ধার প্রক্রিয়ায় প্রথমে নভোচারীদের ক্যাপসুলসংলগ্ন একটি ভেলায় আনা হবে, পরে হেলিকপ্টারে করে তাদের জাহাজে স্থানান্তর করা হবে। নাসার ফ্লাইট কন্ট্রোলার জেফ রাডিগান জানান, সমুদ্র শান্ত থাকলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে।
জাহাজে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নভোচারীদের উড়োজাহাজে করে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশযাত্রা, যা চাঁদের কক্ষপথ ঘুরে সফলভাবে শেষ হলো।
চাঁদের কক্ষপথ ঘুরে ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
চাঁদের কক্ষপথ ঘুরে ইতিহাস গড়ে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী
পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের ঐতিহাসিক অভিযান শেষে। আজ শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযান। সফল স্প্ল্যাশডাউনের মাধ্যমে ১০ দিনের এই চন্দ্রাভিযানের সমাপ্তি ঘটে। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান অবতরণের পর জানান, ‘এটি ছিল অসাধারণ এক যাত্রা। আমরা স্থিতিশীল আছি এবং চারজনই
সম্পূর্ণ সুস্থ।’ তার এই বক্তব্যে নভোচারীদের নিরাপদে ফেরার বিষয়টি নিশ্চিত হয়। নাসার আর্টেমিস-২ ল্যান্ডিং অ্যান্ড রিকভারি ডিরেক্টর লিলিয়ানা ভিয়ারিয়াল জানান, অবতরণের দুই ঘণ্টার মধ্যে নভোচারীদের ক্যাপসুল থেকে উদ্ধার করে মার্কিন নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ ‘ইউএসএস জন পি মুরথা’-তে নেওয়া হবে। উদ্ধার প্রক্রিয়ায় প্রথমে নভোচারীদের ক্যাপসুলসংলগ্ন একটি ভেলায় আনা হবে, পরে হেলিকপ্টারে করে তাদের জাহাজে স্থানান্তর করা হবে। নাসার ফ্লাইট কন্ট্রোলার
জেফ রাডিগান জানান, সমুদ্র শান্ত থাকলে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০ থেকে ৪৫ মিনিট সময় লাগতে পারে। জাহাজে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে নভোচারীদের উড়োজাহাজে করে হিউস্টনের জনসন স্পেস সেন্টারে নেওয়া হবে। উল্লেখ্য, গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে শুরু হয়েছিল এই মহাকাশযাত্রা, যা চাঁদের কক্ষপথ ঘুরে সফলভাবে শেষ হলো।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত