বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী
logo

চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের জামায়াত জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। অবশেষে সেই কথা রাখলেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।

পাটওয়ারী জানিয়েছেন, বহুল প্রতীক্ষিত chandabaaj.com, ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন। যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার পথ সহজ হয়।

জেনারেশন জেডের অনলাইন জরিপ / ১৯০ আসন পেতে যাচ্ছে বিএনপি, জামায়াত ৫১
এনসিপি জানিয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ওয়েবসাইটটিতে সারা দেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা গভীরভাবে যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

খুঁজুন