বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
রাজনীতি চাঁদাবাজী ও দুর্নীতির যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে করে তার দায় জামায়াত নিজেও এড়াতে পারে না: পীর সাহেব চরমোনাই
logo

চাঁদাবাজী ও দুর্নীতির যে অভিযোগ বিএনপির বিরুদ্ধে করে তার দায় জামায়াত নিজেও এড়াতে পারে না: পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ছিলো বিএনপি ও জামায়াত জোট। সেই আমলেই বাংলাদেশে দুর্নীতিতে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে।

সন্ত্রাস ও রাহাজানিতে মানুষের নাভিশ্বাস উঠেছিলো। ক্ষমতার মসনদকে পাকাপোক্ত করার জন্য সেই বিএনপি-জামায়াত জোট সরকার তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কারসাজি করেছিলো। তারই প্রেক্ষিতে এক/এগারো সংগঠিত হয়। দেশ একটি দীর্ঘকালীন অপশাসনের কবলে পতিত হয়। 

আজকে তারা উন্নয়নের স্বপ্ন দেখায়। সুশাসনের প্রত্যয় ব্যক্ত করে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে চেনে। তারা আগের আইন ও নিয়মেই দেশ চালাতে চায়। তাদেরকে বিশ্বাস করার কোন কারণ নাই। বরং জুলাই গণঅভ্যুত্থানের পরে মানুষ নতুন কোন বন্দোবস্ত প্রত্যাশা করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের সামনে ইসলামকে উপস্থাপন করেছে। অতএব আগামী নির্বাচনে হাতপাখা প্রতিকে ভোট দিন। ইনশাআল্লাহ আপনাদের প্রত্যাশা পূরণ হবে।

আজ ৮ জানুয়ারি, রবিবার বিকালে ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী প্রফেসর আবু মোকাররম মুহাম্মাদ কামাল উদ্দিনের সমর্থনে আয়োজিত চরফ্যাশন টিবি স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপর্যুক্ত মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা কে এম শরীয়াতুল্লাহ সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খুঁজুন