বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম ১০ মার্চ
logo

বুটেক্সের তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম ১০ মার্চ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বি.এস.সি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে (সেশন: ২০২৫-২৬) ভর্তির জন্য তৃতীয় ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১০ মার্চ ফাঁকা থাকা আসনগুলোতে মেধাক্রম অনুসারে দুটি পর্যায়ে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে প্রথম ও দ্বিতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে প্রায় ৬৭ শতাংশ আসনই ফাঁকা রয়ে গিয়েছিল। মোট ৬৩০টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছেন ২০৯ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ৪২১টি। যা তৃতীয় ধাপে (মেধাক্রম ১৮০১ থেকে ৩৩০০ পর্যন্ত) ভর্তি কার্যক্রমের মাধ্যমে পূরণ করা হবে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, তৃতীয় ধাপে আগামী ১০ মার্চ দুটি পর্যায়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সকাল ৯টা থেকে ১০টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দুপুর ১২টার মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। 

একই দিনে দ্বিতীয় পর্যায়ে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে মেধাক্রম অনুসারে সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে তাদের স্ব স্ব উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং দুপুর ২টা ৩০ এর মধ্যে প্রথম পর্যায়ে ভর্তির পর আসনসংখ্যা ফাঁকা থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।

এখন পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৪ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৭৯ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৩ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ১ জন এবং ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভাগ নির্ধারণী পছন্দক্রমের ফর্ম, স্বাস্থ্য পরীক্ষার ফর্ম এবং ভর্তি ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.butex.edu.bd) থেকে ডাউনলোড এবং প্রিন্ট পূর্বক প্রযোজ্য অংশ যথাযথভাবে পূরণ করে ভর্তির দিন নির্ধারিত সময়ে সঙ্গে করে নিয়ে আসতে হবে।

খুঁজুন