বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মেধাক্রম ১৮০১ হতে ৩৩০০ পর্যন্ত ভর্তি-ইচ্ছুকরা ভর্তি হওয়ার সুযোগ পান। তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট ৬৩০টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছেন ৬২৩ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ৭ টি।
সকালের পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ভর্তি সম্পন্ন করেন।
ইতিপূর্বে, গত ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রথম দফার ভর্তি কার্যক্রমে মোট ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় দফার ভর্তি কার্যক্রমে মোট ১৮৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী তাদের ভর্তি বাতিল করলে আরো কিছু আসন ফাঁকা হয়।
ফলে নির্দিষ্ট আসন শূন্য থাকা সাপেক্ষে ৭ এপ্রিল (মঙ্গলবার) তৃতীয় ধাপের ভর্তির তারিখ নির্ধারিত হয়। সকাল ৯ টা থেকে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়।
এখন পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪০জন, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০জন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ৩৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়, শূন্য আসনগুলোর জন্য পরবর্তী নির্ধারিত মিটিং শেষে পরবর্তী কল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
বুটেক্সে তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন
বুটেক্সে তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) মেধাক্রম ১৮০১ হতে ৩৩০০ পর্যন্ত ভর্তি-ইচ্ছুকরা ভর্তি হওয়ার সুযোগ পান। তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শেষে মোট ৬৩০টি আসনের মধ্যে মোট ভর্তি হয়েছেন ৬২৩ জন শিক্ষার্থী। এখনো আসন ফাঁকা রয়েছে ৭ টি। সকালের পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভিড় লক্ষ্য করা যায়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগে ভর্তি সম্পন্ন করেন। ইতিপূর্বে, গত ৯ ফেব্রুয়ারি (মঙ্গলবার) প্রথম দফার
ভর্তি কার্যক্রমে মোট ২৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে এবং গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) দ্বিতীয় দফার ভর্তি কার্যক্রমে মোট ১৮৬ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। পরবর্তীতে কয়েকজন শিক্ষার্থী তাদের ভর্তি বাতিল করলে আরো কিছু আসন ফাঁকা হয়। ফলে নির্দিষ্ট আসন শূন্য থাকা সাপেক্ষে ৭ এপ্রিল (মঙ্গলবার) তৃতীয় ধাপের ভর্তির তারিখ নির্ধারিত হয়। সকাল ৯ টা থেকে মেধাক্রম ১৮০১ থেকে ২২২১ পর্যন্ত শিক্ষার্থীদের এবং আসন ফাঁকা থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে মেধাক্রম ২২২২ থেকে ৩৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়। এখন পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন,
ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ৮০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগে ৪০জন, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০ জন, টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩০ জন, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০জন, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগে ৩৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে জানা যায়, শূন্য আসনগুলোর জন্য পরবর্তী নির্ধারিত মিটিং শেষে পরবর্তী কল সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত