বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস বুটেক্সে জমকালো আয়োজনে ‘নীরবতায় কলরব ৭.০’-এর সমাপনী
logo

বুটেক্সে জমকালো আয়োজনে ‘নীরবতায় কলরব ৭.০’-এর সমাপনী

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত হলো পিউর কেমিক্যালস লিমিটেড নিবেদিত “নীরবতায় কলরব ৭.০” এর সমাপনী অনুষ্ঠান। ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড -এর কারিগরি সহায়তায়, পুরো আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব অব বুটেক্স (আর্টেক্স)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আয়োজিত এই সমাপনী দিনে পুরস্কার বিতরণীর পাশাপাশি, আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন এবং কলরব প্রাঙ্গণে ছিল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন।  

আসন্ন ফিফা বিশ্বকাপ ২০২৬ কে কেন্দ্র করে এ বছরের আয়োজনে ওয়াল গ্রাফিতি তৈরি করা হয়, যা পুরো প্রাঙ্গণকে ভিন্নমাত্রার রূপ দেয়। এছাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে দুপুরে ফ্ল্যাশ মবের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, যেখানে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এবারের আয়োজনের মূল আকর্ষণ জাতীয় পর্যায়ের আর্ট ও ফটোগ্রাফি প্রদর্শনী “একফোরিয়া”। দেশের ৪০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেছেন। 

আর্ট কম্পিটিশনে চ্যাম্পিয়ন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী তাহসিন আক্তার এবং রানার্সআপ একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা তাহরিন স্নেহা। মোবাইল ও ক্যামেরা ফটোগ্রাফিতে বিজয়ীরা হলেন মো. হালিম আলী, এম. এম মোহতাসিম ও আদিত্য দাশ। টোট ব্যাগ ও টিশার্ট লাইভ আর্টে চ্যাম্পিয়ন বিইউএফটির শিক্ষার্থী অনিন্দিতা কুন্ডু ও রানারআপ বুটেক্সের শিক্ষার্থী রুবায়েত জাহান। 

বিকালে বুটেক্স অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউর কেমিক্যালস লিমিটেড এর সেলস অ্যান্ড মার্কেটিং ডিজিএম প্রকৌশলী মো. আবু নাসের মল্লিক, আইইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. সাইদুর রহমান, আইটিইটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি এটিএম শামসুদ্দিন খান, ইমটেক্স সলিউশনস বিডি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. মইদুল ইসলাম (মঈদ), নেভোডিস বিডির জিএম মো. মনিরুজ্জামান, শিক্ষার্থী কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. মশিউর রহমান খাঁন, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর পরিচালক অধ্যাপক ড. শেখ মামুন কবির।

বিশেষ অতিথির বক্তব্যে প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম বলেন, "বিভিন্ন ক্লাবে চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থীর নেতৃত্ব দানের ক্ষমতা জাগে। তাদের মাঝে বিভিন্ন বিশ্লেষণভিত্তিক চেতনা বিকশিত হয়। তাই সহশিক্ষামূলক সংগঠনগুলোকে এসব কাজে এগিয়ে আসতে হবে। তার পাশাপাশি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি কাম্য। তাছাড়া ক্লাবসমূহের বার্ষিক কার্যক্রমগুলো পোস্টার, ছবি বা ভিডিও চিত্রে প্রদর্শন করা উচিত। এভাবেই বিশ্ববিদ্যালয়ের নানান কার্যক্রমসমূহ জাতীয় পর্যায়ে সমাদৃত হবে।"

আইটিইটির সদস্য সচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, "ক্যাম্পাসে ক্লাবিং এর ভূমিকা অত্যন্ত জরুরি। এতে সিনিয়র ও জুনিয়রের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, যা পরবর্তী জীবনে ও কর্মক্ষেত্রে অনেক সুযোগ তৈরি করে দেয়। তিনি আরো জানান, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে বেশি অনুপ্রাণিত হতে হবে। আর্টেক্সের এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই বার্তা দিতে চান যে, শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে মেলবন্ধন ক্যাম্পাসের সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে কার্যকরী।"

আর্টেক্স লিডার টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী সুনান তালুকদার বলেন, "নীরবতায় কলরব আজ সপ্তমবারের মতো আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য আজও আগের মতোই, এই ব্যস্ত জীবনে কলরব তৈরি হবে নীরবে একদল সদস্য কাজ করার মাধ্যমে। যা আমাদের জীবনের গতি ফিরিয়ে আনবে, আর জীবনকে উচ্ছ্বসিত করবে এবং রং তুলির আঁচড়ে জীবনকে একঘেয়েমি দূর করবে।"

পুরস্কার বিতরণী শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বুটেক্স নতুন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আর্ট ও ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ব্যান্ড সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

খুঁজুন