বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
ক্যাম্পাস বুটেক্সে গবেষণা কেন্দ্র তৈরির জন্য কাজ করবো: সানজিদা ইসলাম তুলি
logo

বুটেক্সে গবেষণা কেন্দ্র তৈরির জন্য কাজ করবো: সানজিদা ইসলাম তুলি

বাংলাদেশ জাতীয় সংসদে বাংলাদশ জাতীয়তাবাদী দল থেকে সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সানজিদা ইসলাম তুলি বলেন, ”আমি সংসদ সদস্য হিসেবে দেশের জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি, যেই পরিচয়টা অনেক সম্মান বহন করে। এই সম্মানের জায়গায় যাওয়ার জন্য সবার কিছু বুনিয়াদ থাকে, আমার পরিচয়টা বুটেক্স তৈরি করে দিয়েছে।”

বুধবার (২০ মে) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের দুই প্রাক্তন শিক্ষার্থী সানজিদা ইসলাম তুলি ও মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রকৌশলী এহসানুল করিম কায়সার এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ (সেলিম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। 

সেসময় সানজিদা ইসলাম তুলি আরো বলেন,”এখন পর্যন্ত টেক্সটাইল খাতে কোনো ইঞ্জিনিয়ারকে মনে হয়না বেকারত্বের মতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যা আমাদের জন্য বড় সাফল্য। দেশের ৮০ শতাংশের বেশি বৈদেশিক মুদ্রা আসে আমাদের এই টেক্সটাইল খাতের মাধ্যমে এবং এই খাতে অনেক নারী শ্রমিক কর্মরত আছে। তাই এই খাতকে নারীকর্মীবান্ধব করা ও সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের জন্য যা কিছু করা সম্ভব হবে তা আমরা করবো। বুটেক্সের প্রতি ব্যাচে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি, অবকাঠামোগত উন্নয়ন ও ক্যাম্পাস বর্ধিতকরণ বিষয় নিয়ে উপাচার্যের সাথে আলোচনা হয়েছে। এতো বছরের পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও এর সাথে দেশের বড় খাত অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বুটেক্সে একটি গবেষণা কেন্দ্র নেই। দেশের টেক্সটাইল খাতকে সমৃদ্ধ করতে এই গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কাজ করবো।”

প্রধান অতিথি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ”আমার অনেক বন্ধু বুটেক্সে পড়াশুনা করেছে, এর মাধ্যমে দীর্ঘদিন ধরেই আমার সঙ্গে বুটেক্স ও টেক্সটাইল পরিবারের সম্পর্ক রয়েছে। ফলে এ খাতের সঙ্গে আমার আত্মিক বন্ধনও দৃঢ়। বুটেক্সের যেকোনো সমস্যা সমাধান ও উন্নয়নমূলক কার্যক্রমে সকল সহযোগিতা আমরা অব্যাহত রাখবো।”

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খুঁজুন