আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করেছে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর সদস্যরা।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর প্রশাসনিক ভবন সংলগ্ন ক্যাম্পাস মসজিদ প্রাঙ্গণে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একুশের চেতনা ধারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতীক হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
এছড়াও অনুষ্ঠানে ভাষাশহীদদের পাশাপাশি জুলাইয়ের সকল শহীদসহ ওসমান হাদীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া শেষে অংশগ্রহণকারীদের জন্য ক্যাম্পাস মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। আমরা সেই জাতি, যারা মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের, যাঁরা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এই উদ্যোগ আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে। শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ন্যায় ও ইনসাফের পক্ষে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাই।
ভাষা শহীদদের স্মৃতিকে কেন্দ্র করে এই বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলকে নতুন আঙ্গিকের উপমা হিসেবে দেখছেন বলে জানান জুলাই কালচারাল সেন্টারের সদস্য এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একটু ভিন্ন আঙ্গিকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা। আমাদের চেষ্টা ছিল এমন কিছু করা, যা কাউকে আঘাত না করে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, ইসলামিক দৃষ্টিতে বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ; এ থেকে মানুষ বা প্রাণী উপকৃত হলে তার সওয়াব রোপণকারী ও যার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে—উভয়েই পান। ভাষা শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের মাগফেরাত কামনায় আমাদের আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে।
জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতে এধরণের আরও অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানিয়েছেন তারা।
বুটেক্স জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
বুটেক্স জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে ভাষা শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিল আয়োজন করেছে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর সদস্যরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) বাদ আসর প্রশাসনিক ভবন সংলগ্ন ক্যাম্পাস মসজিদ প্রাঙ্গণে জুলাই কালচারাল সেন্টার, বুটেক্স-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একুশের চেতনা ধারণ ও পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতীক হিসেবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়। এছড়াও অনুষ্ঠানে ভাষাশহীদদের পাশাপাশি জুলাইয়ের সকল শহীদসহ ওসমান হাদীর আত্নার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে অংশগ্রহণকারীদের জন্য ক্যাম্পাস মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক
ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত এপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী আতিক হাসান বলেন, ২১শে ফেব্রুয়ারি আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় দিন। আমরা সেই জাতি, যারা মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন দিয়েছে। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি তাঁদের, যাঁরা ভাষার জন্য আত্মত্যাগ করেছেন। জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এই উদ্যোগ আমাদের সংস্কৃতি ও মূল্যবোধকে ধারণ করে। শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া আয়োজন একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। ন্যায় ও ইনসাফের পক্ষে তাদের অবস্থানকে আমরা স্বাগত জানাই। ভাষা শহীদদের স্মৃতিকে কেন্দ্র করে এই বৃক্ষরোপণ ও দোয়া মাহফিলকে নতুন আঙ্গিকের উপমা হিসেবে দেখছেন বলে জানান জুলাই কালচারাল সেন্টারের সদস্য এবং ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মিরাজুল ইসলাম চৌধুরী। তিনি
বলেন, এই আয়োজনের উদ্দেশ্য ছিল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে একটু ভিন্ন আঙ্গিকে একটি বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া মাহফিলের আয়োজন করা। আমাদের চেষ্টা ছিল এমন কিছু করা, যা কাউকে আঘাত না করে সবার অংশগ্রহণ নিশ্চিত করবে। তিনি আরও বলেন, ইসলামিক দৃষ্টিতে বৃক্ষরোপণ একটি সওয়াবের কাজ; এ থেকে মানুষ বা প্রাণী উপকৃত হলে তার সওয়াব রোপণকারী ও যার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে—উভয়েই পান। ভাষা শহীদদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে এবং তাদের মাগফেরাত কামনায় আমাদের আজকের এই কর্মসূচি পালন করা হয়েছে। জুলাই কালচারাল সেন্টার বুটেক্সের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ভবিষ্যতে এধরণের আরও অনুষ্ঠান আয়োজন করার আহ্বান জানিয়েছেন তারা।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত