বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার,আটক তিন
logo

বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার,আটক তিন

২১ সেপ্টেম্বর,ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালতের পুকুর পাড় এলাকায় বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল ৫ টাই গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে 'বউসাজ বিউটি পার্লার ' থেকে প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোটের১টি বান্ডিল, ৩টি বুলেটসহ একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর  ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে পার্লারটিকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সঞ্চয়ের কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল।

পুলিশ জানিয়েছে, অভিযানের সময় পার্লারের ভেতর থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে নবীনগর থানার ওসি বলেন, "অবৈধ কর্মকাণ্ডে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, জনবহুল এলাকায় এ ধরনের কর্মকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি।

পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
 
-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন