বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বৃষ্টিতে ভেজা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি
logo

বৃষ্টিতে ভেজা পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন ওসি

নওগাঁর পোরশা উপজেলার দুই স্কুলছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর ছিদ্দিক।

বুধবার (১৬জুলাই) সকাল ৮টার সময়ে সাপাহার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণির দ্বিবার্ষিক পরীক্ষা ছিল। মামাতপুর গ্রামের দুই শিক্ষার্থী আনন্দ কুমার (১২)  ও নারায়ণ কুমার (১২) যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে রওনা হলেও টানা মুসলধারায় অবিরাম বৃষ্টির কারণে তারা সড়কে  আটকে পড়েন। কোনো যানবাহন না পেয়ে দুই শিশু ভিজে ভিজে দাঁড়িয়ে ছিল ওই সড়কের ধারেই।

এ সময় ও-ই সড়ক পোরশা থানার ওসি আবু বক্কর ছিদ্দিক ডিআইজিকে রিসিভ করতে সরকারি কাজে সাপাহারের দিকে যাচ্ছিলেন। পথে বৃষ্টিতে ভেজা দুই শিশুকে দেখে গাড়ি থামিয়ে ডাক দেন ওসি নিজেই। কথা বলে জানতে পারেন তারা পরীক্ষার্থী এবং সময়মতো কেন্দ্রে পৌঁছাতে না পারলে পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়বে।

তাৎক্ষণিক সিদ্ধান্তে ওসি ছিদ্দিক তাদের গাড়িতে তুলে নেন এবং নিজে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেন। এই সহযোগিতায় খুশি দুই শিক্ষার্থী ভবিষ্যতে বড় হয়ে মানুষের উপকারে আসতে চায়।

ওসি আবু বক্কর ছিদ্দিক বলেন, “বাচ্চাদের নিরাশ করতে পারিনি। তাদের চোখে আতঙ্ক ছিল—যদি সময়মতো না পৌঁছায়! আমি মনে করি, এটি শুধুই দায়িত্ব নয়, মানবিক দায়বদ্ধতাও।”

এই ঘটনায় স্থানীয়রা প্রশংসা করে বলেন, "এই রকম মানবিক পুলিশ অফিসারদের জন্যই জনগণের আস্থা ফিরে আসে।"

সামাজিক মাধ্যমে ইতোমধ্যে ঘটনা ভাইরাল হয়ে প্রশংসায় ভাসছে পোরশা থানার ওসি ও পুলিশের মানবিক উদ্যোগ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন