রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্কাউট সদস্যরা।
অতিরিক্ত বৃষ্টিপাতে মাঠের পাকা ধান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন ঝালকাঠির অনেক কৃষক। এমন কঠিন সময়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ (ঝালকাঠি)-এর সদস্যরা।
সম্প্রতি বিভিন্ন গ্রামে পানিতে ডুবে থাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের সহযোগিতা করেন স্কাউট সদস্যরা। তাদের এই উদ্যোগে কৃষকরা অনেকটাই স্বস্তি ফিরে পান এবং ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হন।
এই কার্যক্রমে নেতৃত্ব দেন গ্রুপের সিনিয়র রোভার মেট মুমিন হাসান সিয়াম। তার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন জাহিদুল ইসলাম, রুম্মান খান, মহিউদ্দিন খান এবং নাইদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।
স্থানীয় কৃষকরা জানান, “হঠাৎ বৃষ্টিতে আমাদের ধান পানিতে ডুবে গিয়েছিল। সময়মতো কাটতে না পারলে বড় ক্ষতি হতো। স্কাউট সদস্যরা এসে আমাদের যে সহায়তা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।”
স্কাউট সদস্যরা জানান, মানবিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন দুর্যোগে তারা সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করছে।
স্থান : চৌপালা বাজার
বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে স্কাউট সদস্যরা
বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে স্কাউট সদস্যরা
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:বৃষ্টিতে ডুবে যাওয়া ধান কাটায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে স্কাউট সদস্যরা।অতিরিক্ত বৃষ্টিপাতে মাঠের পাকা ধান পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন ঝালকাঠির অনেক কৃষক। এমন কঠিন সময়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে কৃষকদের পাশে দাঁড়িয়েছে সাউথ বেঙ্গল ওপেন স্কাউটস গ্রুপ (ঝালকাঠি)-এর সদস্যরা। সম্প্রতি বিভিন্ন গ্রামে পানিতে ডুবে থাকা ধান দ্রুত কাটার জন্য কৃষকদের সহযোগিতা করেন
স্কাউট সদস্যরা। তাদের এই উদ্যোগে কৃষকরা অনেকটাই স্বস্তি ফিরে পান এবং ক্ষতির পরিমাণ কমাতে সক্ষম হন। এই কার্যক্রমে নেতৃত্ব দেন গ্রুপের সিনিয়র রোভার মেট মুমিন হাসান সিয়াম। তার সঙ্গে স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন জাহিদুল ইসলাম, রুম্মান খান, মহিউদ্দিন খান এবং নাইদুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।স্থানীয় কৃষকরা জানান, “হঠাৎ বৃষ্টিতে আমাদের ধান পানিতে ডুবে গিয়েছিল। সময়মতো কাটতে
না পারলে বড় ক্ষতি হতো। স্কাউট সদস্যরা এসে আমাদের যে সহায়তা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।” স্কাউট সদস্যরা জানান, মানবিক কাজ এবং মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এমন দুর্যোগে তারা সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কাজে উদ্বুদ্ধ করছে।স্থান : চৌপালা বাজার
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত