মুষলধারে বৃষ্টিপাতে রাজধানীজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতাও। এমন বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ বুধবার (২৯ এপ্রিল) রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। প্রথমদিকে স্বস্তির পরিবেশ থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি বদলে যায়। রাস্তায় যান চলাচল ধীর হয়ে পড়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।অন্যদিকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই ধরনের বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অধিদফতর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
বৃষ্টি কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস
মুষলধারে বৃষ্টিপাতে রাজধানীজুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে যায়, এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়ে যায় কয়েকগুণ। বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতাও। এমন বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজ বুধবার
(২৯ এপ্রিল) রাতের ঘন কালো মেঘ কেটে ভোরের আলো ফুটতেই শুরু হয় বৃষ্টি। প্রথমদিকে স্বস্তির পরিবেশ থাকলেও পরে টানা মুষলধারে বৃষ্টিতে পরিস্থিতি বদলে যায়। রাস্তায় যান চলাচল ধীর হয়ে পড়ায় নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।অন্যদিকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষরা। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই ধরনের
বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে, ৫ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অধিদফতর আরও জানিয়েছে, দেশের সব বিভাগেই ভারি থেকে অতি ভারি বৃষ্টি, বজ্রপাত, দমকা হাওয়া এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত