বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বরকতময় প্রথম জুমা আজ
logo

বরকতময় প্রথম জুমা আজ

আজ রমজানের প্রথম জুমা। বরকতময় এক দিন। রহমতের মাসে জুমা যেন ঈমানের নতুন জাগরণ। জুমার দিনের বিশেষ আমল হিসেবে সুরা কাহাফ তিলাওয়াত, দান-সদকা এবং দুরুদ শরিফ পাঠের কথা হাদিসে বর্ণিত হয়েছে। কোরআন-হাদিসে জুমার দিনের গুরুত্ব সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন : ‘হে মুমিনগণ! জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝতে পারো। অতঃপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ (জীবিকা) অনুসন্ধান করো, আর আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।’ সুরা জুমা : ৯-১০

জুমার ফজিলত সম্পর্কে আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন : ‘সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এ দিনেই আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে; এ দিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে; এ দিনেই তাঁকে জান্নাত থেকে বের করা হয়েছে। আর এ জুমার দিনেই কিয়ামত সংঘটিত হবে।

সহিহ বুখারি : ১৫০২

আজ রোজার দ্বিতীয় দিন। চারদিকে রহমতের আবহ। রমজানের অবারিত অনুগ্রহে ভরে উঠুক আমাদের জীবন। যে কোরআনের প্রেমময়তায় রমজান রহমতের মাস, যে কোরআনের কারণে

লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, সেই কোরআনই মক্কা-মদিনাকে মর্যাদার শিখরে উন্নীত করেছে। কোরআনের নবী হজরত মুহাম্মদকে (সা.) করেছে নবীদের সরদার।

তবে কোরআন শুধু মাস, রাত বা নগরীর মর্যাদা বাড়াতে অবতীর্ণ হয়নি; কোরআন এসেছে মানুষের জীবন আলোকিত করতে। শুধু লাইলাতুল কদর শ্রেষ্ঠ হবে নাÑ কোরআনের অনুসারীরাও হবে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ।

খুঁজুন