বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো মারা গেছেন
logo

ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো মারা গেছেন

ব্যাপক পরিচিত নেটফ্লিক্সে এবং নিকেলোডিয়নের চরিত্রগুলোয় কণ্ঠ দেওয়ার জন্য ব্রাজিলিয়ান অভিনেতা টনি জার্মানো মারা গেছেন। গত ২৬ নভেম্বর মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫৫ বছর বয়স হয়েছিল এ অভিনেতার।

মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর সকালে সাও পাওলোতে একটি বাড়িতে সংস্কারের কাজ দেখছিলেন টনি। এ সময় হঠাৎ করেই ছাদ থেকে পড়ে যান। দুর্ঘটনার আগে মা-বাবার বাড়িতে ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ভারসাম্য হারিয়ে পড়ে গিয়েছেন অভিনেতা।

অভিনেতার একজন মুখপাত্র এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও জানিয়েছেন, দুর্ঘটনায় আঘাত পেয়েছিলেন টনি। এ কারণে বেঁচে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিবৃতিতে বলা হয়েছে, টনি নিষ্ঠা, উদারতা ও অপরিসীম প্রতিভার এক উত্তরাধিকার রেখে গেছেন। যা তার সঙ্গে কাজ করার সৌভাগ্য অর্জনকারী সবাইকেই স্পর্শ করেছে।

ব্রাজিলিয়ান তারকা টনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। শিশুতোষ টেলিভিশন চ্যানেল নিকেলোডিয়নের নিকি, রিকি, ডিকি অ্যান্ড ডন এবং ডিজনির লাইভ-অ্যাকশন বিউটি অ্যান্ড দ্য বিস্টে বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন টনি। পাশাপাশি গো, ডগ, গো’র মতো নেটফ্লিক্স শোয়েও কণ্ঠ দিয়েছেন। এলেনা অব অ্যাভালর, দ্য মাপেটস এবং শেরিফ ক্যালির ওয়াইল্ড ওয়েস্টেও অবদান রয়েছে এ অভিনেতার।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন