শনিবার, ১৩ জুন ২০২৬
logo
Breaking News
বিএনপির রাজনীতি মানুষের জন্য: তারেক রহমান বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই বিরোধীদলের উদ্দেশ্যই মানুষকে বিভ্রান্ত করা: প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় মে মাসে ৬২২ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগে এসআইসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় পাস করলেন জাইমা রহমান বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
খেলাধুলা ব্রাজিল কোপার ফাইনালে
logo

ব্রাজিল কোপার ফাইনালে

উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল, নারীদের কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে। এই জয়ের ফলে কোপা আমেরিকার ফাইনালের টিকিটের পাশাপাশি ২০২৮ অলিম্পিকে জায়গাও নিশ্চিত করল ব্রাজিল।

ইকুয়েডরের রদ্রিগো পাস দেলগাদো অলিম্পিক স্টেডিয়ামে পুরো ম্যাচেই দারুণ খেলেছেন সেলেসাওরা। ম্যাচের প্রথমার্ধে তিনটি এবং দ্বিতীয়ার্ধে দুইটি গোল করে ব্রাজিল। ম্যাচের ১১তম মিনিটে আমানডা গুতেরেসের গোলে লিড পায় ব্রাজিল। তার দুই মিনিট পরই আবারও উরুগুয়ের জালে বল পাঠায় সেলেসাওরা। এবারের গোল স্কোরার জিও গারবেলিনি।

প্রথম গোলে অ্যাসিস্ট করে ম্যাচের ২৭তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই স্কোরশিটে নাম তোলেন মার্তা। দ্বিতীয়ার্ধের শুরুতেই এক আত্মঘাতী গোল পেয়ে যায় উরুগুয়ে। ৫১তম মিনিটে ইসা হাস নিজেদের জালে বল পাঠালে স্কোর লাইন হয় ৩-১।

তবে এরপর আরও দুই গোল করে উরুগুয়েকে বিধ্বস্ত করে ব্রাজিল। ৬৫তম আমানডা গুতেরেস নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন। আর ম্যাচের ৮৬তম মিনিটে উরুগুয়ের কফিনে শেষ পেরেকটি ঢোকান দুদিনহা। ৫-১ গোলের বিশাল জয়ে কোপার ফাইনালে উঠলো ব্রাজিল। আগামী ৩ আগস্ট কলম্বিয়ার বিপক্ষে ফাইনাল খেলবে আসরের সর্বোচ্চ শিরোপাধারী দল ব্রাজিল।

এদিকে এই জয়ে ব্রাজিল এক ঢিলে দুটি পাখি শিকার করল। একইসঙ্গে কোপা আমেরিকার ফাইনাল ও ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে জায়গা নিশ্চিত করেছে ব্রাজিলের নারী দল।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন