বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামের এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকায় প্রাণ বাঁচল অন্তঃসত্ত্বা সেতুর
logo

বড়াইগ্রামের এসিল্যান্ডের দায়িত্বশীল ভূমিকায় প্রাণ বাঁচল অন্তঃসত্ত্বা সেতুর

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুল ইসলামের দায়িত্বশীল ভূমিকায় প্রাণে বাঁচলো চার মাসের অন্তঃসত্ত্বা সেতু বেগম(২০)।

শুক্রবার(১ আগষ্ট ) সকালে কুষ্টিয়া থেকে রাজশাহী গামী নিরাপদ পরিবহনে ঈশ্বরদীর রুপপুর থেকে বনপাড়া বাবার বাড়ির উদ্দেশ্য রওনা হয় সেতু বেগম। পথিমধ্যে সে হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে পড়ে। সেতুর পাশের সিটের যাত্রী বড়াইগ্রামের সহকারি কমিশনার ভূমি মোঃ আশরাফুল ইসলামের মামা বিষয়টি মোবাইল ফোনে অবগত করেন। খবর পেয়ে এসিল্যান্ড তাৎক্ষণিক বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শরিফুল ইসলামকে জানা এবং মেয়েটিকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

 মুঠোফোনে বার্তা পাওয়া মাত্র এএসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বনপাড়া বাইপাস মোড়ে অবস্থান নেন। বাসটি বাইপাস মোড়ে এলে মেয়েটিকে উদ্ধার করে স্থানীয় আমেনা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে মেয়েটির মুঠোফোন হতে পরিবারের নম্বরে ফোন করে খবর দিলে অল্প সময়ের মধ্যে পরিবারের লোকজন হাসপাতালে এসে মেয়েটিকে তাদের জিম্মায় নেয়।

উদ্ধারকৃত সেতু বেগম সেতু বড়াইগ্রামের কালিকাপুর গ্রামের মনসুর বেপারীর মেয়ে। তার শ্বশুরবাড়ি ঈশ্বরদীর রূপপুর।
আমিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মেয়েটি অন্তঃসত্ত্ব হওয়ায় এবং শারীরিকভাবে দুর্বল হওয়ায় মাথা ঘুরে উঠেছে। এটা তেমন কোন জটিল বিষয় নয়। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম এসিল্যান্ড মোঃ আশরাফুল ইসলামের দায়িত্বশীল ভূমিকা মাধ্যমে তাৎক্ষণিক পদক্ষেপ ও সহযোগিতায় আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন পরিবারের লোকজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন