বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৫
logo

বড়াইগ্রামে সেনাবাহিনীর অভিযানে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ০২নং গোপালপুর ইউনিয়নের রাজাপুর ভুইয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় ৫ জনকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (০৩ জুন) রাতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে প্রায় ৭০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়াও চারটি বাড়ির আঙ্গিনায় মাটির নিচে লুকানো  আনুমানিক আড়াইশো লিটার চোলাই মদ তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়।

এসময় চোলাই মদ তৈরি ও সংরক্ষণের দায়ে ওই এলাকার মৃত খোরশেদ প্রাং এর ছেলে মোঃ আবু তাহের প্রাং (৬৯), আবু তাহের এর স্ত্রী মোছাঃ ববিতা মালো (৪০),  মাইকেল মালো এর কন্যা পিসিলা মালো  ও নাজমা (৪৩), মৃত মারকজ সরকার এর ছেলে মাসুম সরকার (৪০),  মৃত পিটার রোজারিও এর কন্যা দিপালি রোজারিও (৫৭) মোট ৫ জনকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, “এই এলাকায় দীর্ঘদিন ধরেই গোপনে মদ তৈরির কার্যক্রম চলছিল। সেনাবাহিনীর হস্তক্ষেপে তা বন্ধ হলে সমাজে ইতিবাচক পরিবর্তন ঘটবে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।

   -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন