নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকার মোঃ মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১), রাজু আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (১০)। তারা নিকটতম প্রতিবেশী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এসময় আরাফাতের নানা ওই দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে জানান। তখনই সবার ধারণা করেন যে, শিশু দুটি পুকুরে পড়ে যেতে পারে।
পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই ঘটনা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
বড়াইগ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত দুই শিশু উপজেলার রাজাপুর পূর্ণকলস এলাকার মোঃ মিন্টু হোসেনের ছেলে আরাফাত (১১), রাজু আহমেদ এর ছেলে নূর মোহাম্মদ (১০)। তারা নিকটতম প্রতিবেশী। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের পর থেকে দুই শিশুকে
খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এসময় আরাফাতের নানা ওই দুই শিশুকে পুকুরের পাশে খেলতে দেখেছিলেন বলে জানান। তখনই সবার ধারণা করেন যে, শিশু দুটি পুকুরে পড়ে যেতে পারে। পরে স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজ শুরু করলে দুই শিশুকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার
করে দ্রুত স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মর্মান্তিক এই ঘটনা অবগত হয়েছি এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত