বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে মহিলা চৌকিদারের বাড়িতে দেহ ব্যবসা, আটক ৫
logo

বড়াইগ্রামে মহিলা চৌকিদারের বাড়িতে দেহ ব্যবসা, আটক ৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল পূর্বপাড়া গ্রামে মহিলা চৌকিদার আম্বিয়ার বাড়িতে দেহ ব্যবসার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। বুধবার (২২ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রহমানের মেয়ে আম্বিয়া দীর্ঘদিন ধরে তার নিজ বাড়িতে দেহ ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গতরাতে এলাকাবাসী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে আম্বিয়াসহ পাঁচজনকে আটক করে।

আটককৃতরা হলেন— উপজেলার তিরাইল গ্রামের মোঃ হারুনুর রশিদের মেয়ে মোছাঃ মিতু খাতুন, সুনামগঞ্জ জেলার ছাতক থানার মোঃ এলেমান মিয়ার ছেলে মোঃ সজিব হাসান রনি ও মৃত আসমত আলী ছেলে মোঃ শাকিল আহমেদ, নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মোঃ আক্তার হোসেনের মেয়ে মোছাঃ চাঁদনী আক্তার এবং দেহ ব্যবসার মূল হোতা মহিলা চৌকিদার আম্বিয়া।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, আম্বিয়া দীর্ঘদিন ধরে এ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন, তাকে নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন