বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
logo

বড়াইগ্রামে হেযবুত তওহীদের বিরুদ্ধে উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাটোরে অরাজনৈতিক ধর্মীয় সংস্কারমূলক আন্দোলন হেযবুত তওহীদ-এর বিরুদ্ধে বিদ্বেষমূলক হ্যান্ডবিল বিতরণ, মাইকিং, অপপ্রচার ও গুজব রটনার মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে মব সন্ত্রাস উস্কে দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৩ মে) রাত সাড়ে আটটায় নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটির নাটোর জেলা শাখা।
সংবাদ সম্মেলনে হেযবুত তওহীদের নেতৃবৃন্দ লিখিত বক্তব্যে বলেন, গত তিন দশক ধরে সংগঠনটি বাংলাদেশের প্রচলিত আইন মেনে জঙ্গিবাদ, উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরছে। কিন্তু একটি উগ্র ধর্মান্ধ গোষ্ঠী হেযবুত তওহীদের উগ্রাবাদ বিরোধী অবস্থানকে সহ্য করতে না পেরে বারবার হামলা, অপপ্রচার ও হুমকির মাধ্যমে হেযবুত তওহীদের সদস্যদের ক্ষতিসাধনের চেষ্টা চালাচ্ছে।


বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি জেলার বড়াইগ্রাম এলাকায় একটি গোষ্ঠী হ্যান্ডবিল বিতরণ, মাইকিং ও অনলাইনে ভিত্তিহীন গুজব ছড়িয়ে হেযবুত তওহীদকে ইসলামবিরোধী সংগঠন হিসেবে চিহ্নিত করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা জানান, অতীতেও এ ধরনের মিথ্যা প্রচারণা ও ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশের বিভিন্ন স্থানে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে হামলা, লুটপাট ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এমনকি গত ৩০ বছরে ৫ শতাধিক বার তাদের ওপর হামলা হয়েছে, শত শত সদস্য আহত হয়েছেন এবং পাঁচজন প্রাণ হারিয়েছেন।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, তারা কোরআন হাদিস সম্মতভাবে সালাত আদায় করে, সুন্নাহর প্রতি সম্মান প্রদর্শন করে এবং ইসলামের মূল শিক্ষার ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কথিত ইমাম কল্যাণ ঐক্য পরিষদের প্রচারিত হ্যান্ডবিলে যেসব অভিযোগ উত্থাপন করা হয়েছে সেগুলো সম্পুর্ন মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রমাণহীন বলেও তারা উল্লেখ করেন।


তারা আরো বলেন, একজন মুসলমানের জন্য তওহীদের দাওয়াত দেওয়া ধর্মীয় দায়িত্ব এবং এটি বাংলাদেশের সংবিধানে স্বীকৃত নাগরিক অধিকার। যারা এই অধিকার হরণ করতে চায়, তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা ও মানবাধিকারের শত্রু। সব শেষে কোন গুজবে বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ বজায় রাখার জন্য সংবাদ মাধ্যম, প্রশাসন এবং জনগণের  প্রতি আহ্বান জানান তারা।


এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ আঞ্চলিক দ্বায়িত্বশীল আনিসুর রহমান সাকিব, নাটোর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুস সবুর খাঁন, সহ সভাপতি মোঃ আব্দুস সালাম, রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ বাদশা প্রামানিক ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন