বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
logo

বড়াইগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে শখের বিড়াল ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুথি খাতুন (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার(২৮ ডিসেম্বর ) বিকাল সাড়ে তিনটার দিকে উপজেলার বনপাড়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুথি ওই এলাকার জহুরুল ইসলামের মেয়ে। বাবা-মায়ের ডিভোর্সজনিত কারণে শিশুটির লেখাপড়া বন্ধ ছিল বলে জানা গেছে। 

নিহতের স্বজনরা জানান, বিকালে শিশুটি তার শখের বিড়াল নিয়ে খেলা করছিল। এ সময় বিড়ালটি দৌড়ে ছাদের সিড়ি ঘরের টিনের চালের উপর উঠে যায়। পরে বিড়ালটিকে নামাতে যুথি সেখানে উঠলে বিদ্যুতের মেইন লাইনের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

খুঁজুন