বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহনেরঅভিযোগে হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
logo

ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ গ্রহনেরঅভিযোগে হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার

ঘুষ গ্রহণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন রহমান ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বিপ্লু বড়ুয়াসহ ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।সোমবার (১৪ জুলাই) তাদের প্রত্যাহার করা হলেও মঙ্গলবার (১৫ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই সিলেট থেকে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান আটক করেন খাঁটিহাতা থানা পুলিশের একটি দল। পরে কাভার্ডভ্যানটিতে অবৈধ পণ্য পরিবহনের অভিযোগ এনে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়। এ নিয়ে বেসরকারি একটি টেলিভিশনে সংবাদ প্রচারের পর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে থানার ওসিসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করে হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপারের কার্যালয়ে যুক্ত করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) বিপুল বড়ুয়া, কনস্টেবল মো. সাহাবুদ্দিন, মো. মস্তু, সাকিবুল ও মো. জহির মিয়া।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ছয়জন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে ৷ তদন্তে সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মো. খাইরুল আলম বলেন ৩ তারিখের ঘটনা কিন্তু কেউ আমাকে অবহিত করেনি। গত ১৩ তারিখ একটি মিডয়ায় ঘুষ গ্রহনের নিউজ নজরে আসে। একজন অফিসার ইনচার্জ ও ৫জন ডিওটিতে থাকা পুলিশ  সদস্যকে প্রত্যাহার করেছি। বিষয়টির তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন