বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২
logo

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়  লাশবাহি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনায় দুই জন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৪ মে রোজ শনিবার  ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলা সদরের কামারগাঁওয়ের  চাঁন মিয়ার ছেলে আব্বাস মিয়া (৩২) ও বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাদুল্লা বাড়ির  মৃত আজদু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৬)।

এ ঘটনায় অজ্ঞাতনামা ১৩-১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।জানা গেছে বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১ ঘটিকার সময় নাসিরনগর উপজেলার তিলপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে একটি লাশবাহী  অ্যাম্বুলেন্সে হানা দেয় একদল স্বশস্ত্র ডাকাত। তারা অ্যাম্বুলেন্স আরোহীদের মারপিট করে নগদ টাকা ও মোবাইল  লুট করে  নিয়ে যায়। অভিযোগ উঠে, ডাকাতরা মরদেহেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে মরদেহে আঘাত করার অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্তে সত্যতা মিলেনি বলে জানিয়েছে পুলিশ ।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, ডাকাতির ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। ইতোমধ্যে দুইজন ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও বলেন, ডাকাতরা মরদেহে আঘাত করার অভিযোগের কোনো সত্যতা মিলেনি তদন্তে। মূলত মরদেহের নিচে টাকা-পয়সা বা মূল্যবান জিনিসপত্র লুকিয়ে রাখা হয়েছি কিনা- সেজন্য মরদেহ নাড়াচারা করেছিল ডাকাতরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন