বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি প্রার্থী এড, এম এ মান্নান নিজ এলাকা চারগ্রামের সাথে বৈঠকে মানুষের ঢল
logo

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি প্রার্থী এড, এম এ মান্নান নিজ এলাকা চারগ্রামের সাথে বৈঠকে মানুষের ঢল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নবীনগরে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়ণপুর চারগ্রাম ঈদগাঁহ মাঠে চার গ্রামের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। তিনি আগাম নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে স্থানীয় জনগণের ঐক্য, করণীয় এবং মাঠপর্যায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম সুরুজ খাঁ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন সোহেল। এ সময় আরও বক্তব্য রাখেন মোহাম্মদ ইউনুস, এস এ ফজলুল করিম সাদেক, হাজী জহিরুল হক জরু, আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
648e1adc-d523-4caa-bb16-3c4408fc4606.jpg 30.55 KB
বক্তারা বলেন, “চার গ্রামের মধ্যে ৫৩ বছরে আমরা কোনো প্রার্থী পাইনি। এবার প্রথমবারের মতো আমাদের এলাকার নেতা বিএনপির প্রার্থী হয়েছেন। তাই নবীন-প্রবীণ ও যুবসমাজকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক রহমানের নির্দেশে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয় থাকতে হবে। মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হয়েছে—সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাজ করব।”

সভা শেষে চার গ্রামের সাধারণ মানুষ প্রার্থীকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন এবং নির্বাচনী মাঠে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।মতবিনিময় সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এ সময় বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে চার গ্রাম জুড়ে একটি বিশাল র‌্যালি বের করা হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন