বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়া ২১ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ
logo

ব্রাহ্মণবাড়িয়া ২১ জন সাংবাদিকের মাঝে কল্যাণ ট্রাস্টের সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 ১০ জুন ২০২৫ রোজ মঙ্গলবার  বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ২১ জন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ।

এ সময় প্রধান অতিথি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন।

ওই সময় প্রবীণ সাংবাদিক আফজালুর রহমানের হাতে ১ লক্ষ টাকার চেক সহ আরো ২০ জন অসুস্থ-অসচ্ছল সাংবাদিকের হাতে ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়া হয়।

চেক বিতরণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহকারি কমিশনার প্রিন্স সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যাবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা সাবেক সভাপতি মোঃ আরজু,সহ আরো অনেকেই।

ওই সময় আমন্ত্রিত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের প্রাক্তন নেতারা তাদের বক্তৃতায় কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তারা আগামীতে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা বাড়ানোর দাবি জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার দীপক চন্দ্র দাস।অনুষ্টানটি পরিচালনা করেন  এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমানের পারভেজ।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন