ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমএ হান্নানকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।২২ মার্চ ২০২৬ রোজ রবিবার বিকালে উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণ-সংবর্ধনার দেয়া হয়।
গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় ।
দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণ সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান।
উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণ সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ ফরিদ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান,গলা বিভাগের অধ্যাপক নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ রোকন উদ্দিন ভূইঁয়া, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, হবিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,সদস্য সচিব মোহাম্মদ রফিজ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুর ইসলাম,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, জেলা বিএনপির নেতা ইব্রাহিম ভূইঁয়া রেনু,এডভোকেট মোহাম্মদ আবিদুল্লাহ।
গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন,আপনারা আমাকে নির্বাচিত করেছেন,আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। যে প্রত্যাশায় আমাকে বিজয়ী করেছেন আমি তা পূরণ করতে চেষ্টা করবো। আধুনিক নাসিরনগর রূপে গড়ে তুলব। আমি নাসিরনগরের মাটি ও মানুষের সাথে আছি, থাকব। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।।
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্যকে গণসংবর্ধনা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এমএ হান্নানকে গণ-সংবর্ধনা দেয়া হয়েছে।২২ মার্চ ২০২৬ রোজ রবিবার বিকালে উপজেলাবাসীর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ গণ-সংবর্ধনার দেয়া হয়। গণ-সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতা-কর্মী ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। এসময় নাসিরনগর উপজেলাবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় । দেশ বরেণ্য সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক ও গণ সংবর্ধনা আয়োজন কমিটির আহবায়ক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এমএ হান্নান। উপজেলা ছাত্রদলের সাবেক
সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণ সংবর্ধনা আয়োজন কমিটির সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিন ভূইঁয়া । বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কথা সাহিত্যিক ও কবি মফিজ উদ্দিন আহমেদ ফরিদ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নাক, কান,গলা বিভাগের অধ্যাপক নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ রোকন উদ্দিন ভূইঁয়া, নবীনগর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহমেদ, নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, হবিগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ ছগীর,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সফিকুল ইসলাম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির,সদস্য সচিব মোহাম্মদ
রফিজ মিয়া,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বসির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী,ধরমন্ডল ইউপি চেয়ারম্যান সফিকুর ইসলাম,কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিন ভূইঁয়া,সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, জেলা বিএনপির নেতা ইব্রাহিম ভূইঁয়া রেনু,এডভোকেট মোহাম্মদ আবিদুল্লাহ। গণ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমএ হান্নান বলেন,আপনারা আমাকে নির্বাচিত করেছেন,আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম পি। যে প্রত্যাশায় আমাকে বিজয়ী করেছেন আমি তা পূরণ করতে চেষ্টা করবো। আধুনিক নাসিরনগর রূপে গড়ে তুলব। আমি নাসিরনগরের মাটি ও মানুষের সাথে আছি, থাকব। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত