বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটের মাঠে  চতুর্মুখী লড়াইয়ের ম্ভাবনা,বি,এন পির গলার কাটা সতন্ত্র
logo

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ভোটের মাঠে  চতুর্মুখী লড়াইয়ের ম্ভাবনা,বি,এন পির গলার কাটা সতন্ত্র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ সংসদীয় ২৪৩ নির্বাচনী আসনে  হাওয়া বইতে শুরু করেছে।তবে এখানে তিন সাবেক চেয়ারম্যান সংসদ সদস্য পদে লড়ছেন। ৫ আগস্টের পর রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের অনুপস্থিতিতে এবারের নির্বাচনে মূল লড়াইটা হবে বিএনপি,স্বতন্ত্র  ও ইসলামী ঘরানার দলগুলোর মধ্যে। তবে বিএনপির গলার কাটা, স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী।

বি এন পি থেকে দলীয় ভাবে মনোনয়ন পেয়ে মাঠে লড়ছেন সাবেক গোকর্ণ ইউপির দুই বারের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা বি,এন,পির সভাপতি  এম এ হান্নানকে মোনোনয়ন দেয়া হলেও তার বিপরীতে সতন্ত্র প্রার্থী  হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন,ফান্দাউক ইউপির দুই বারের সাবেক চেয়ারম্যান,জেলা বি,এন,পির সাবেক সহ সভাপতি ও জেলা বারের সভাপতি এডঃ কামরুজ্জামান মামুন।পরে থাকে দল থেকে বহিস্কার করা হয়।তাছাড়াও এ আসনে বুড়িশ্বর ইউনিয়নের সদ্য পদত্যাককারী চার বারের  চেয়ারম্যান ও উপজেলা বি,এন,পির সাবেক সভাপতি  মোঃ ইকবাল চৌধুরী কলার ছড়ি প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে দাড়ি পাল্লা প্রতিক নিয়ে মাঠে লড়ছে  জামাতের  এ কে এম আমিনুল ইসলাম।

সতন্ত্র প্রার্থী সাবেক এমপি ও বিশিষ্ট শিল্পপতি এস এ কে একরামুজ্জামান,ইসলামী ফ্রন্টের কাজি এডঃ ইসলাম উদ্দিন দুলাল,খেলাপথ মজলিশের এস এম শহিদুল্লাহ প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

তবে এখনো নামকাওয়াস্তে মাঠে রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে  এডঃ শাহ আলম মাষ্টার, ইনসানিয়াত বিপ্লবের আপেল প্রতিকের প্রার্থী ইন্জিনিয়ার শরীফ মৃধা।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুড়ে,বিভিন্ন ভোটার  আর সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে এই আসনে মুল লড়াইড়া হওয়ার সম্ভাবনা রয়েছে
ধান,ঘোড়া,কলা আর দাড়ি পাল্লার মাঝে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার-১ আসনের  ভোটাররা শেষ পর্যন্ত কার হাতে তাদের ভাগ্য সঁপে দিবেন এখন সেটিই দেখার অপেক্ষা সাধারণ মানুষ।

খুঁজুন