বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ১ কোটি টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা
logo

ব্রাহ্মণবাড়িয়ায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ১ কোটি টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া  অঞ্চলের ১ কোটি  টাকার বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার  (২১ আগষ্ট ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার স্বপ্নতরী কমিউনিটি সেন্টারে  এ ব্যবসা পর্যালোচনা  সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের জেলা সমন্বয়কারী কামরুজ্জামান ভূঁইয়ার   সভাপতিত্বে বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক  বি এম শওকত আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, উর্ধ্বতন  উপ-ব্যবস্থাপনা  পরিচালক হাবিবুর রহমান, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার,  আল আমিন বীমা প্রকল্পের উর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, জনপ্রিয় একক বীমা প্রকল্পের উর্ধ্বতন  নির্বাহী  পরিচালক সৈয়দ জাহাঙ্গীর হোসেন আয়নাল প্রমুখ ।

ব্যবসা পর্যালোচনা  সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর ১ কোটি  টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন