বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত সংগঠগুলোর কোন সম্পর্ক নেই
logo

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত সংগঠগুলোর কোন সম্পর্ক নেই

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে চলমান আন্দোলনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই বিপ্লবের সঙ্গে যুক্ত সংগঠনগুলোর কোনো সম্পর্ক নেই, এমনটাই দাবি করেছেন সংগঠনগুলোর একটি অংশ রেড জুলাই। 

গতকাল সোমবার ৩০ জুন দুপুরে খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান রেড জুলাই সংগঠনের আহ্বায়ক আব্দুল্লাহ আল শাফিল।

তিনি বলেন, এই আন্দোলনের সূচনা হয়েছিল এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিকে কেন্দ্র করে। কাউকে টিকিয়ে রাখা বা নামানোর উদ্দেশ্যে এ আন্দোলন শুরু হয়নি। 

কিন্তু বর্তমানে গুটিকয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে। শাফিল আরও বলেন, জুলাই আন্দোলনের মূল চেতনা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে যদি আন্দোলনের ভাবমূর্তি নষ্ট হয়, তবে তা প্রতিহত করা হবে। 

আমরা জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র-জনতা হিসেবে এর দায়ভার নেব না।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জুলাই মাসজুড়ে ৩৬ দিনের কর্মপরিকল্পনাও ঘোষণা করা হয়।

এর আগে, গত ২৫ জুন এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে ছাত্র-জনতা ব্যানারে আন্দোলন শুরু হয়। পরে সেই আন্দোলন এক দফা দাবি পুলিশ কমিশনারের পদত্যাগে রূপ নেয়। ২৯ জুন একই ব্যানারে জেলা প্রশাসকের পদত্যাগের দাবিও জানানো হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন