বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বোদায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান ভুইয়া আর নেই
logo

বোদায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রাশেদুজ্জামান ভুইয়া আর নেই

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বোদা উপজেলা শাখার সাবেক নেতা ও বর্তমানে ন্যাশনাল ব্যাক কর্মকর্তা মো. রাশেদুজ্জামান ভুইয়া (রাশেদ) ঢাকা সেনানিবাস সিরাজ-খালেদা জেনারেল হাসপাতালে জটিল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.....রাজিউন)। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি বাবা, মা, ২ বোন ও ২ ভাই সহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার (১০ আগস্ট) দুপুরে মরহুমের নামাজের জানাজা সাতখামার ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে সাতখামার ঝলঝল কবরস্থানে দাফন করা হয়। 

তার মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ কম্পাদক কমরেড আশরাফুল আলম, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিক, ছাত্র ইউনিয়ন বোদা উপজেলা কমিটির সভাপতি সাকিল আহম্মেদ, সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র রায়সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক বৃন্দ গভীর শোক প্রকাশ করছে ও শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা এবং মরহুমের রূহের মাগফিরাত কামনা করছে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন