বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈমাম-মুয়াজ্জিন-খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ
logo

বনপাড়া পৌরসভার উদ্যোগে ঈমাম-মুয়াজ্জিন-খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার উদ্যোগে পৌরসভার আওতাধীন ঈদগাহ মাঠের জন্য অনুদান এবং ঈমাম, মুয়াজ্জিন ও খতিবদের মাঝে সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) সকালে পৌরসভা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মানী প্রদান করা হয়। একই অনুষ্ঠানে কোরবানির নির্ধারিত স্থানে পশু জবাই ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা সারমিন, পৌর নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল,  ডাক্তার ওয়ালীউল হক, বড়াইগ্রাম উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান টিপু, যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান গাজীসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আশরাফুল ইসলাম বলেন, "পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈমাম-মুয়াজ্জিন-খতিবদের সম্মানী ভাতা প্রদানে আমরা গর্বিত। সেই সঙ্গে কোরবানির পশু নির্দিষ্ট স্থানে জবাই করতে এবং পৌর এলাকায় স্বাস্থ্যবিধি বজায় রাখতে ইমাম-মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা কামনা করছি।"

পরে পৌরসভার পক্ষ থেকে ২৯টি ঈদগাহ মাঠের জন্য মোট ১ লাখ ৬ হাজার টাকা, ১৮ জন খতিবকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ২৭ হাজার টাকা, ৫২ জন ইমামকে জনপ্রতি ১,৫০০ টাকা করে মোট ৭৮ হাজার টাকা এবং ৪৯ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১,০০০ টাকা করে মোট ৪৯ হাজার টাকা সর্বমোট ২ লাখ ৬০ হাজার টাকা অনুদান ও সম্মানী হিসেবে বিতরণ করা হয়।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন