বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন
logo

বনপাড়া পৌর প্রশাসকের নামে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ীদের প্রতিবাদ ও মানববন্ধন

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম এর নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে  প্রতিবাদ ও মানববন্ধন করেছে বনপাড়া বাজারের সর্বস্তরের ব্যবসায়ী মহল।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া বাজারে এই প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল ইসলাম বনপাড়া পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর বড়াইগ্রাম উপজেলার প্রাণকেন্দ্র বনপাড়া পৌরসভা ও বাজার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে বাজার এলাকায় স্বল্প সময়ের মধ্যে দৃশ্যমান যে উন্নয়ন হয়েছে বিগত ১৫ বছরে এমন উন্নয়ন হয়নি। বক্তার আরো বলেন, বিগত স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৫ বছরের দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনার পর এমন অবকাঠামগত ও সমসাময়িক উন্নয়নের ধারাবাহিকতা বাধাগ্রস্ত করতে কিছু সুবিধাবাদী কুচক্রী মহল পৌর প্রশাসকের নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে, আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ সময় ব্যবসায়ীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ বাজার আমাদের, কোন অপশক্তি এই চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করে ব্যবসায়ী মহলের ক্ষতি করতে চাইলে বা বাজারের শান্ত পরিবেশ অশান্ত করতে চাইলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ব্যাবসায়ী মোঃ সুরুজ আলী, মোঃ আলতাফ হোসেন মৃধা, মোঃ ইব্রাহীম হোসেন সহ সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ ও সূধীজন।

  -খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন