বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বন্ধুকে মারধর ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের
logo

বন্ধুকে মারধর ইস্যুতে গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ তাসকিনের

ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, নিজের বন্ধুকে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার। বিষয়টি অস্বীকার করে এবার সামাজিকমাধ্যমে এক পোস্ট দিয়ে গুজবে কান না দিতে সবাইকে অনুরোধ করেছেন বাংলাদেশের এই পেসার ।

নিজের ভেরিফায়েড ফেসবুকে তাসকিন লিখেছেন,সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত করবেন না।

সবাইকে সত্যের সঙ্গে থাকার কথা জানিয়ে তাসকিন লিখেছেন,এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না। যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোনভাবে এমনটা হওয়ার কথা নয়।

শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত)। আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।

এর আগে ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গতকাল রাতে মিরপুর এক নম্বরে ঘটনাটি ঘটে। পরে মিরপুর মডেল থানায় রাতেই অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগে বলা হয়েছে, বাদী সিফাতুর রহমান সৌরভকে ফোনে ডেকে নিয়ে যান তাসকিন। পরে তাকে কিল-ঘুষি মেরে জখম করেন ও হুমকি দেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন