বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিনোদন বিয়ে করলেন পিয়া বিপাশা
logo

বিয়ে করলেন পিয়া বিপাশা

যুক্তরাষ্ট্র প্রবাসী মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা বিয়ের পিঁড়িতে বসলেন । সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন পিয়া নিজেই।

জানা যায়, পিয়ার বর কুইন্টিন টিমোথি একজন মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে বসবাস করেন তিনি।

ইনস্টাগ্রামে ছোট্ট একটি ভিডিওতে প্রাক-বিবাহ অনুষ্ঠানের কিছু মুহূর্ত শেয়ার করেছেন পিয়া। যেখানে তাকে দেখা যায় সাদা গাউন পরিহিত, হাতে একগুচ্ছ সাদা ফুল। অন্যদিকে, বরের সাজে রয়েছে হালকা বাদামী রঙের ব্লেজার।

পিয়া বিপাশা ক্যাপশনে লিখেছেন, চিরকালের প্রতিশ্রুতির দিন। একই পোস্টে ভালোবাসার ইমোজি জুড়ে দিয়ে তিনি জানান, গত ২০ জুন তারা বিয়ে করেছেন।

পাত্র সম্পর্কে এখনও বিস্তারিত সামনে আনেননি পিয়া। এটি তার দ্বিতীয় বিয়ে। এর আগে খুব অল্প বয়সে প্রথম বিয়ে করেছিলেন তিনি। সেই সংসারে সোহা নামের একটি কন্যাসন্তান রয়েছে। যদিও প্রথম সংসার টেকেনি।

উল্লেখ্য, মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা হঠাৎ করেই পাঁচ বছর আগে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বর্তমানে সেখানেই থিতু হয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যের প্রচারণায় দেখা যায় তাকে। নিউইয়র্কে একমাত্র মেয়েকে নিয়ে শুরু করেছিলেন নতুন জীবন। সেখানে গিয়েই পরিচয় ও প্রেম হয় এক মার্কিন নাগরিকের সঙ্গে, পরে বিয়েও করেন।

২০১৩ সালে তাহসান খানের বিপরীতে ‘দ্বিতীয় মাত্রা’ নাটকে অভিনয়ের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। চলচ্চিত্রেও নাম লেখান পিয়া, অভিনয় করেন ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ সিনেমাতে। পরে শাকিব খানের বিপরীতে ‘রাজনীতি’ সিনেমায় কাজ করার কথা থাকলেও শেষ পর্যন্ত সে সুযোগ চলে যায় অপু বিশ্বাসের কাছে। এই নতুন জীবনে পিয়াকে শুভকামনা জানিয়েছেন তার ভক্ত ও সহকর্মীরা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন