বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিয়ে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট
logo

বিয়ে বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

চট্টগ্রামের মিরসরাইয়ের একটি বিয়ে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিদের স্বর্ণালংকার ও টাকা লুট করে ডাকাতরা।

শনিবার (২২ নভেম্বর) রাত ৩ টার দিকে উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীশ্বরাই গ্রামে প্রবাসী আবদুল মান্নান ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

ডাকাতির শিকার পরিবারের সদস্যরা জানান, প্রবাসী আবদুল মান্নানের বড় মেয়ের বিয়ে উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭ টার দিকে কনেকে নিয়ে যায় বর পক্ষ। বিয়ে উপলক্ষে মান্নানের বাড়িতে আসা বেশিরভাগ অতিথি সন্ধ্যার পর বিদায় নিলেও কয়েকজন রাতে ছিলেন।

পরিবার ও আত্মীয়স্বজন কয়েকরাত ঠিকমতো ঘুমাতে না পারায় ঘটনার রাতে সবাই ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েন। তবে পুরুষরা সামনের বাড়িতে ছিল। ঘরে মহিলারা অবস্থান করেন। এর মধ্যেই রাত ৩ টার দিকে মান্নানের দ্বিতল ঘরের সদর দরজার তালা ভেঙে ৮-১০ জনের সংঘবদ্ধ ডাকাতদল ভেতরে ঢোকে। এরপর পরিবারের সদস্য ও অতিথিদের বেঁধে রেখে তাদের সঙ্গে থাকা স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।

প্রবাসী আবদুল মান্নানের স্ত্রী রোজিনা আক্তারের ভাই ও স্থানীয় ইউপি সদস্য নুরুল আনোয়ার বলেন, ‘আমরা ক্লান্ত শরীরে বাড়িতে ঘুমিয়ে পড়ি। আমার ভগ্নিপতির পাশের বাড়ি আমাদের। এ অবস্থায় রাত ৩ টার দিকে আমার স্ত্রী ডেকে তুলেন এবং বলেন বোনের বাড়ি থেকে জোরে শব্দ হচ্ছে।

তাৎক্ষণিকভাবে দৌঁড়ে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে গ্রামের লোকজন আসতে আসতে তারা পেছনের জমি দিয়ে পালিয়ে যায়। বিয়ে উপলক্ষে সব মহিলার কাছে গহনা থাকায় সবমিলিয়ে ডাকাতদল অন্তত ১৫ ভরি স্বর্ণালংকার ও ঘরে থাকা ১ লাখ টাকা নিয়ে গেছে। এই ঘটনার পর বাড়ির লোকজন আতঙ্কে রয়েছেন। শনিবার বরপক্ষ বউভাত অনুষ্ঠানের আয়োজন করলেও সেখানে মেয়ের পরিবারের কেউ যেতে পারছেন না।’

ভুক্তভোগী ফাতেমা বেগম বলেন, ‘আমার ছেলের দেওয়া হাতের, কানের, গহনা তারা খুলে নিয়ে যায়। আমার প্রায় ৫ ভরি স্বর্ণ ছিল। তারা সামনের দরজা দিয়ে ডুকে আমাদের ঘরে থাকা সব মহিলার হাত পা বেঁধে ফেলে, গলায় চুরি ধরে। না দিলে গলা কেটে হত্যার হুমকি দেয়।’

জানতে চাইলে জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম বলেন, ‘রাতে যে বাড়িতে ডাকাতি হয়েছে তার আশেপাশেই আমাদের টহল টিম ও স্থানীয় গ্রাম পাহারাদার ছিল। খবর পেয়ে আমরা দ্রুত সাড়া দিলেও ডাকাত দল বাড়ির পেছনের ধানখেত দিয়ে পালিয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘মহাসড়ককেন্দ্রিক একটি ডাকাত চক্র আশেপাশের বাড়িতে ঢুকে ডাকাতি করে আবার চলে যায়। আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পাশের বাড়ির একটা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেখানে মুখোশ পরা দুই জনকে দেখা যাচ্ছে। আমরা ডাকাত চক্রটিকে গ্রেফতারের চেষ্টা করছি।’

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন