বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার
logo

বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী ও ডিএমপির আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ ইব্রাহিম (২২), ২। মুন্না (১৯), ৩। সজল (২০), ৪। আনোয়ার (১৮), ৫। আকাশ (১৯), ৬। নুরুজ্জামান (২০), ৭। মোঃ রওনাক (২৩), ৮। নয়ন (২২), ৯। মোঃ সাফি (২৫), ১০। মোঃ সাইম (২১), ১১। মোঃ রাসেল (১৯), ১২। রবিউল ইসলাম বাবু (২২), ১৩। সজীব (২০), ১৪। রবিন (২০), ১৫।মোঃ সোহেল ওরফে মাউরা সোহেল (২৫) ১৬। মোঃ আলাল হোসেন (১৮), ১৭। মোঃ মালেক(২৮) ও ১৮। আলামিন(২২)।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাজধানীর শেখেরটেক ও শ্যামলী হাউজিং প্রকল্প এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইবনে মিজান এর নিদের্শনায় মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার, আদাবর থানার অফিসার ইনচার্জসহ থানার চৌকস দল ও যৌথ বাহিনী কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন