বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিতর্কিত সাবেক তিন সিইসি'র ফাঁসির দাবিতে উলিপুর বিএনপির বিক্ষোভ
logo

বিতর্কিত সাবেক তিন সিইসি'র ফাঁসির দাবিতে উলিপুর বিএনপির বিক্ষোভ

কুড়িগ্রামের উলিপুরে বিতর্কিত সাবেক তিন নির্বাচন কমিশনারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে উপজেলা বিএনপির আয়োজনে সমাবেশ হয়। এ সময় সাবেক তিন নির্বাচন কমিশনারের প্রতিকৃতিতে জুতার মালা পড়িয়ে প্রতিবাদ করা হয়।  

পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক মেয়র হায়দার আলী মিঞা, যুগ্ম আহবায়ক আব্দুর রশিদ সরকার, যুগ্ম আহবায়ক এরশাদুল হাবীব নয়ন, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, মহিলা দলের নেত্রী রিনা বেগম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ।

এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহম্মেদ, নুরুল হুদা ও হাবিবুল আউয়াল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।  তারা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের ভোটাধিকার বঞ্চিত করে বিতকির্ত ও এক তরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিষ্ট হাসিনাকে দানবে পরিনত করেছিল। ওই তিন নির্বাচনের নির্বাচন কমিশনের সকল সদস্যসহ মাঠ পর্যায়ে যারা প্রহসনের নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের সকলের বিচার দাবি  করেন বক্তারা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন