ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরকে ঘিরে তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা। সেই আয়োজনেই পারফর্ম করবেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী সঞ্জয়।
কানাডার টরেন্টোতে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সঞ্জয়। ঢাকায় জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে।
উদ্বোধনী মঞ্চে আরও থাকবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকা।
আয়োজকরা জানিয়েছেন, কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফি বিশেষভাবে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্য প্রতিফলিত হবে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠান কানাডার পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার শক্তিশালী প্রতিফলন হবে।’
দর্শকদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। প্রাক-ম্যাচ বিনোদন, অ্যাক্টিভেশন ও নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে।
এর আগে ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল আসর।
বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী
বিশ্বকাপ ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী
ফিফা বিশ্বকাপ ২০২৬ যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। আসরকে ঘিরে তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে ফিফা। সেই আয়োজনেই পারফর্ম করবেন একজন বাংলাদেশি সঙ্গীতশিল্পী সঞ্জয়। কানাডার টরেন্টোতে আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন সঞ্জয়। ঢাকায় জন্ম হলেও তিনি বেড়ে উঠেছেন যুক্তরাষ্ট্রে। সঙ্গীতশিল্পী, প্রযোজক ও ডিজে হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। উদ্বোধনী মঞ্চে
আরও থাকবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবলে, নোরা ফাতেহি, ভেজিড্রিম এবং উইলিয়াম প্রিন্সের মতো একঝাঁক আন্তর্জাতিক তারকা। আয়োজকরা জানিয়েছেন, কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় এবং ফুটবলের বৈশ্বিক ঐক্যের বার্তা তুলে ধরতেই এই আয়োজন। একই সঙ্গে বিশ্বকাপ ট্রফি বিশেষভাবে উপস্থাপন করা হবে, যেখানে কানাডার বিভিন্ন সম্প্রদায়ের বৈচিত্র্য প্রতিফলিত হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘টরন্টোর উদ্বোধনী অনুষ্ঠান কানাডার
পরিচয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ ঘিরে থাকা উন্মাদনার শক্তিশালী প্রতিফলন হবে।’ দর্শকদের জন্যও থাকছে বিশেষ সুযোগ। ম্যাচ শুরুর চার ঘণ্টা আগে স্টেডিয়ামের গেট খুলে দেওয়া হবে। প্রাক-ম্যাচ বিনোদন, অ্যাক্টিভেশন ও নানা আয়োজনের মাধ্যমে দর্শকদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এর আগে ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপের মূল আসর।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত