বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় 'বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি'
logo

'বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি'

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন শুধু আলোচনার খাতিরে নয়, নির্বাচন বিশেষজ্ঞদের পরামর্শে কমিশনকে আরও সমৃদ্ধ করতে চায় ইসি বলে । ৭৩ বছর বয়সে এসে চাওয়া-পাওয়ার আর কিছু নাই বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য কিছু করার এটাই শেষ সুযোগ।

মঙ্গলবার (৭ অক্টোবর) নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপকালে এসব কথা বলেন তিনি। রাজনীতিবিদরা ঐকমত্য কমিশনের আলোচনায় থাকায় পরে তাদের আলোচনার কথা জানান সিইসি।

তিনি বলেন, ২১ লাখ ৩০ হাজারের মত মৃত ভোটারকে বাদ দেয়া হয়েছে, পাশাপাশি ৩৫ লাখ যোগ্য ভোটারকে তালিকাভুক্ত করা হয়েছে। মহিলা ও পুরুষদের ৩০ লাখ ভোটার পার্থক্য কমিয়ে আনার কথাও বলেন সিইসি।

অনেক নতুন উদ্যোগের মত নির্বাচন কমিশনকে নতুন চ্যালেঞ্জও মোকাবিলা করতে হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন