বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
logo

বিরামপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুর জেলার বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে আলমকেবগ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে আলম (৫২) বিরামপুর উপজেলা হরিকৃষ্ণপুর (বাধনসখা) গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে।

থানা সুত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিবাগত রাত আনুমানিক একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর উপজেলা হরিকৃষ্ণপুর (বাধনসখা) গ্রামে বিরামপুর থানার এএসআই লিটন মিয়ার নেতৃত্বে সর্ঙ্গীয় ফোর্স সাজাপ্রাপ্ত আসামী শামসুল আলম ওরফে আলমের বাড়িতে

অভিযান চালান। এসময় স্পেশাল ট্রাইবুনাল মামলা ৬৮/৯৪ এর ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শামসুল আলম ওরফে আলমকে গ্রেফতার করেন।

এবিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আলমকে বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকালে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন