বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত
logo

বিরামপুরে জাতীয় ভোটার দিবস পালিত

মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ- ❝তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে❞ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুর জেলার বিরামপুর ৭ম জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ মার্চ) সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র‍্যালী শেষে বিরামপুর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে একাডেমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম'র সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুজহাত তাসনীম আওন'র সভাপতিত্বে ৭ম জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) জোবায়ের হোসেন, যুব অফিসার এনামুল হক চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার  রুনা লায়লা, মৎস অফিসার সালমা আক্তার সুমি, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম, আজকালের খবরের বিরামপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান প্রমুখ।

এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবৃন্দ, সুধীবৃন্দ, ছাত্র-ছাত্রীবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন