বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
জাতীয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত বুলবুল
logo

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল পরিচালকদের ভোটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার পর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

একইদিন ঢাকা বিভাগ থেকে ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হয়েছেন বুলবুল। ঢাকা বিভাগের কাউন্সিলরদের ১৫টি ভোট পেয়ে পরিচালক হন তিনি।

রাজধানীর এক পাঁচতারকা হোটেলে সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। গঠনতন্ত্র অনুযায়ী, ৩টি ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ২৩ জন পরিচালক। ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা ও বিভাগ কোটায় নির্বাচিত হয়েছেন ১০ জন, ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন। ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন ১ জন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা হওয়ার কথা ছিল ১৯২ জন। তবে নরসিংদী থেকে কাউন্সিলর মনোনয়ন না দেওয়ায় ভোটার সংখ্যা হয়েছে ১৯১ জন। ১৫টি ক্লাবের মনোনীত কাউন্সিলরদের নিয়ে জটিলতা থাকলেও আদালতের নির্দেশে গতকাল তারা ভোটাধিকার ফেরত পেয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি বিভাগে নির্বাচিত হয়ে যাওয়ায় ভোট দেওয়ার সুযোগ ছিল ১৫৬ জনের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, এই ১৫৬ জনের মধ্যে ভোট দিয়েছেন ১১৫ জন। অর্থাৎ ৭৩.৭১ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

ক্যাটাগরি-১ অর্থাৎ জেলা-বিভাগ কোটায় নির্বাচিত ১০ জন হলেন-

চট্টগ্রাম বিভাগ থেকে আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর।

খুলনা বিভাগ- আব্দুর রাজ্জাক রাজ, জুলফিকার আলি খান।

ঢাকা বিভাগ- নাজমুল আবেদিন ফাহিম, আমিনুল ইসলাম বুলবুল।

বরিশাল বিভাগ- সাখাওয়াত হোসেন।


সিলেট বিভাগ- রাহাত শামস।

রাজশাহী- মোখলেসুর রহমান।

রংপুর- হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ অর্থাৎ ঢাকার ক্লাব কোটায় নির্বাচিত ১২ প্রার্থী হলেন- ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতিখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ অর্থাৎ সাবেক ক্রিকেটার এবং বিভিন্ন সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট। এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়েছেন দুজন। তার হলেন- এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন