বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
সারাবাংলা বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত হলেন স্বজনরা
logo

বিমান বিধ্বস্তে নিহত শিক্ষার্থীর লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত হলেন স্বজনরা

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত এক শিক্ষার্থীর লাশ নিয়ে তাদের গ্রামের বাড়ি যাওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স উল্টে আহত হলেন তার স্বজনরা।

সোমবার রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হলো, টাঙ্গাইলের সখিপুর উপজেলার তেলিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে মেহনাজ আফরিন হুমাইরা (৮)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনায় এ পর্যন্ত শিক্ষার্থী ও শিক্ষকসহ ২৭জন নিহত হয়েছেন। এ
দুর্ঘটনায় আহত হয়েছেন দেড় শতাধিক।

এসব নিহত শিক্ষার্থীর মধ্যে হুমাইরার লাশ নিয়ে সোমবার রাতে একটি অ্যাম্বুলেন্স যোগে তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুর উপজেলার তেলিপাড়া এলাকায় যাচ্ছিলেন তার স্বজনরা। যাওয়ার পথে রাত ২টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডের সাথে লেগে উল্টে যায়। এসময় ওই অ্যাম্বুলেন্স থাকা নিহত শিক্ষার্থীর কয়েকজন স্বজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে। পরে আহতদের স্থানীয় সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতালে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তারা রাতেই অন্য একটি অ্যাম্বুলেন্সে যোগে নিহত শিক্ষার্থী হুমাইরার লাশ নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলে যায়।

ওই সফিপুর তানহা হেলথ কেয়ার হাসপাতাল অ্যাডমিন অফিসার
মোশারফ হোসেন জানান, রাতে দুর্ঘটনা কবলিত ওই অ্যাম্বুলেন্সে
থাকা কয়েকজন আহত অবস্থায় আমাদের হাসপাতালে এসেছিলেন।

কিন্তু তারা গুরুতর অবস্থায় ছিল না। এসময় তারা প্রাথমিক
চিকিৎসা নিয়ে চলে গেছেন।এব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো.সামিম জানান, রাতে ওই লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা-টঙ্গাইল

মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ
ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে অন্য একটি অ্যাম্বুলেন্সে যোগে ওই শিক্ষার্থীর লাশসহ স্বজনদের টাঙ্গাইলে তাদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন