বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু চাঁদাপুর লঞ্চঘাটে চাঁদা না দেয়ায় দুই যাত্রীর ওপরে হামলা, থানায় জিডি বিদ্যুতের দাম বাড়ল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল বাজেট তৈরি হচ্ছে সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে: অর্থমন্ত্রী আসামি সোহেল-স্বপ্না নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন "প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী কোথায় যাবেন তা জানতে অপেক্ষা করতে হবে"
বিশ্ব বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান
logo

বিক্ষোভকারী এরফানের মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে সম্পৃক্ততার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরফান সোলতানির ফাঁসি বুধবার (১৪ জানুয়ারি) কার্যকর করা হয়নি। তার পরিবারের এক সদস্য ও নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো নিশ্চিত করেছে এই তথ্য।

নিরাপত্তাজনিত কারণে পুরো নাম প্রকাশ করতে অনিচ্ছুক এরফানের এক স্বজন সোমায়েহ সিএনএনকে বলেন, নির্ধারিত সময় অনুযায়ী এদিন সকালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়নি। তবে তিনি জানান, সাজা বাতিলও করা হয়নি এবং এ বিষয়ে তারা এখনও পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, অন্যদিকে নরওয়েভিত্তিক মানবাধিকার সংগঠন হেনগো বুধবার গভীর রাতে এক প্রতিবেদনে জানায়, এরফান সোলতানির মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

হেনগোর তথ্য অনুযায়ী, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে গত বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র চার দিনের মধ্যেই তার পরিবারকে জানানো হয় যে তার মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে।

একইদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ফাঁসি কার্যকরের কোনো পরিকল্পনা নেই ইরানের।’ তবে এই তথ্যের সূত্র খোলাসা করেননি তিনি। শুধু বলেছেন, ‘অন্য প্রান্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র’ থেকে এ তথ্য পেয়েছেন ট্রাম্প।

খুঁজুন